Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের আয়ুশি 

জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের আয়ুশি 
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জাতীয় স্তরে যোগাসন গ্ৰুপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন। ঝাড়গ্রাম জেলার মুখ উজ্জ্বল করল আয়ুশি সুঁই। স্কুলগেম সফেডারেশন অব ইণ্ডিয়ার উদ্যাগে ৬৮তম অনুর্দ্ধ ১৪বছরেরগালর্স যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হায়দরাবাদে। জেলার মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমী মানুষরা। ঝাড়গ্রাম শহরের রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আয়ুশি। বাড়ি শহরের ঘোড়াধরা এলাকায়। বাবা অমলেশ সুঁই পেশায় পুলিশ কর্মী। মা শম্পা সুঁই গৃহবধূ। গত ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত  হায়দরাবাদে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৪ বছরের গালর্স গ্ৰুপ যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয় আয়ুশি। জাতীয়স্তরে বাংলার পাঁচজনের গ্রূপ দ্বিতীয় স্থান অর্জন করে। তার মধ্যে অন্যতম আয়ুশি। বাবা অমলেশ সুঁই বলেন, ঝাড়গ্রাম জেলার স্কুলক্রীড়ায় একক যোগাসনে প্রথমস্থান অর্জন করেছিল। তারপর কলকাতার সাইতে ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দপ্তরের উদ্যোগে প্রথমে দশজনের মধ্যে নির্বাচিত হয়। পাঁচজনকে বাছাই করে জাতীয়স্তরে যোগাসনে অংশগ্রহণ করার জন্য পাঠানো হয়।আয়ুশি জানায়, স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। ঝাড়গ্রাম যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকোমল চন্দ বলেন, এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ