Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই লরি

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই লরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১নং জাতীয় সড়কের বটতলা নাকা চেক পয়েন্টে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি হরিশ্চন্দ্রপুর হয়ে চাঁচলের দিকে যাচ্ছিল।

জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই লরি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝাই লরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১নং জাতীয় সড়কের বটতলা নাকা চেক পয়েন্টে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি হরিশ্চন্দ্রপুর হয়ে চাঁচলের দিকে যাচ্ছিল। বটতলা নাকা চেক পয়েন্ট ঢোকার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওভারলোড ও প্রচণ্ড গতিতে থাকার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ও ট্রাফিক অফিসার। এরপর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ