Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাফল্য জেলার, এল পাঁচটি পদক

জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাফল্য জেলার, এল পাঁচটি পদক
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: জাতীয় মার্শাল আর্টস প্রতিযোগিতায় বড় সাফল্য এল নদীয়া জেলায়। বাংলার হয়ে পাঁচটি পদক এল নদীয়াতে। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, একটি রূপো ও একটি ব্রোঞ্জ। নদীয়ার  এই  সাফল্যে খুশি জেলায় ক্রীড়ামহল। স্বর্ণপদক জয়ীরা আগামী বছর এশিয়ান মার্শার আর্টস চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, এই জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ের নিরিখে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও তৃতীয় স্থানে মহারাষ্ট্র। 
Advertisement
জানা গিয়েছে, কলকাতার পি এল রায় ইনডোর স্টেডিয়ামে সপ্তম ন্যাশনাল স্যভাত চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল। ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর সহ বারোটি রাজ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মোট সাড়ে তিনশো জন প্রতিযোগী ছিলেন। যারা মার্শাল আর্টসের বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিলেন। 
আরোও জানা গিয়েছে, সাড়ে ৩০০ জন প্রতিযোগীর মধ্যে বাংলা থেকে অংশ নিয়েছিলেন ১১০ জন প্রতিযোগী। যার মধ্যে ৬ জন প্রতিযোগী ছিলেন নদীয়া জেলার। দুদিনের প্রতিযোগিতায়, নদীয়া জেলার পাঁচজন পদক জিতেছেন। ২৫ কেজিতে পূর্ণায়ণ সিংহ রায়, ২৮ কেজিতে ঝুমুর সরকার, ৭৫ কেজিতে অঙ্কিতা সরকার স্বর্ণপদক জিতেছেন। ৪৫ কেজিতে রূপো জিতেছেন সায়ন হালদার এবং ৩০ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন অর্ণেশ বিশ্বাস। তাঁরা সকলেই নদীয়া ডিস্ট্রিক্ট মার্শাল আর্টস অ্যাকাডেমির ছাত্র। শিক্ষক রণজিৎ মণ্ডল বলেন, ‘পরবর্তীতে স্বর্ণপদক জয়ীরা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশগ্রহণ করবে। দিল্লিতে তা অনুষ্ঠিত হবে। আশা করছি এই সাফল্য চ্যাম্পিয়নশিপেও অব্যবহত থাকবে।’
সোনার পদক জয়ী অঙ্কিতা সরকারের বাবা সজল সরকার বলেন, ‘মেয়ের এই সাফল্য আমরা অত্যন্ত খুশি। আগামী দিনে যাতে আরও এগিয়ে যায়, বাবা-মা হিসেবে সেটাই চাই।’
সম্পর্কিত সংবাদ