নিজস্ব প্রতিনিধি, মালদহ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ শাখার উদ্যোগে মঙ্গলবার পালিত হল নবম জাতীয় আয়ুর্বেদ দিবস। আয়ুর্বেদ দিবসের এবছরের থিম‘বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবনা’।
Advertisement
আগামী দু’সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠান, স্বাস্থ্যশিবির, ভেষজ দ্রব্য বিতরণের মধ্য দিয়ে আয়ুর্বেদকে মানুষের সামনে তুলে ধরা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, ডিএমও (আয়ুষ) মানস দেশমুখ প্রমুখ।
আয়ুর্বেদের সাহায্যে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়, তা আলোচনায় উঠে আসে। আলোচনা হয়, রোগের মূলোৎপাটন, সুনির্দিষ্ট জীবনশৈলীতে অভ্যস্ত হয়ে পথ্য সেবন, অহিতকর খাদ্যদ্রব্য এড়িয়ে স্বাস্থ্যকে ঠিক রাখা ইত্যাদি বিষয়ে। একই সঙ্গে ভেষজ দ্রব্য বিতরণ ও ভেষজ উদ্ভিদের গুণাবলি সম্পর্কেও বিশদে আলোচনা হয়।
চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, আয়ুর্বেদ চিকিৎসাবিজ্ঞান ভারতবর্ষের গর্ভজাত পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাবিজ্ঞান। যা হাজার হাজার বছরের বৈজ্ঞানিক চিন্তা, নিরন্তর গবেষণা ও অসংখ্য চিকিৎসালব্ধ অভিজ্ঞতার জ্ঞানসমুদ্র হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত।