Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিতেন্দ্র তেওয়ারির উপর চড়াও দুষ্কৃতী দল

জিতেন্দ্র তেওয়ারির উপর চড়াও দুষ্কৃতী দল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির বালিঘাট পরিদর্শনে যাওয়া ঘিরে উত্তেজনা ছড়াল জামুড়িয়ায়। শুক্রবার সকালে স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে অ‌জয় নদের দরবারডাঙা ঘাটে হাজির হন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বিজেপির পতাকা নিয়ে কর্মীরা তাঁর সঙ্গে যেতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। একপক্ষ জিতেন্দ্র তেওয়ারির উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তোলে। তারপরই দু’ পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। জিতেন্দ্র তেওয়ারির উপর দুষ্কৃতীদের বাঁশ, পাথর নিয়ে চড়াও হতেও দেখা যায়। তাঁকে রক্ষা করেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। পরে পুলিস গিয়েই দু’ পক্ষকেই সরিয়ে দেয়। 
Advertisement
জিতেন্দ্র তেওয়ারি বলেন, নদীর উপর জলপ্রকল্প রয়েছে। তার পাশ থেকে বেপরোয়া ভাবে বালি তুলে দেওয়া হচ্ছে। কিছুদিন পর জামুড়িয়াবাসী জলকষ্টে ভুগবে। এলাকা পরিদর্শনে যেতেই একপক্ষ আমাদের উপর চড়াও হয়। কারও উস্কানিতেই এই ঘটনা। সবাই স্থানীয় ছেলে, তাই থানায় অভিযোগ করিনি।
অন্যদিকে আসানসোল পুরসভার মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী বলেন, কোনও অনিয়ম হলে তিনি তো নির্দিষ্ট জায়গায় অভিযোগ করবেন। ঝান্ডা নিয়ে রাজনীতি করতে গিয়েছিলেন। কারা তাঁর উপর চড়াও হয়েছে জানা নেই। আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ