Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেই শেষ চারে কিউয়িরা

জিতলেই শেষ চারে কিউয়িরা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাওয়ালপিন্ডি: প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে নিউজিল্যান্ড বুঝিয়ে দিয়েছে কেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট। সোমবার দ্বিতীয় ম্যাচে কিউয়িদের প্রতিপক্ষ বাংলাদেশ। যারা ভারতের কাছে হেরে বেশ চাপে। বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচও জেতা উচিত কেন উইলিয়ামসনদের। সেক্ষেত্রে সেমি-ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলবেন স্যান্টনার বাহিনী।
Advertisement
গত ম্যাচে ওপেনার উইল ইয়ং ও টম লাথাম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কনওয়ে, উইলিয়ামসনরা যদি রানে ফেরেন, তাহলে কঠিন পরীক্ষায় পড়বেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। পেসার উইলিয়াম রৌরকি, ম্যাট হেনরিরা নতুন বলে বিপজ্জনক। বল একটু পুরনো হলে স্পিনের ভেল্কি দেখাতে পারেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।
Advertisement
সম্পর্কিত সংবাদ