বেঙ্গালুরু: মহিলাদের প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানারা ৬ উইকেটে হারল গুজরাত জায়ান্টসের কাছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৫ তুলেছিল আরসিবি। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৩ রান করেন কণিকা আহুজা। এছাড়া রাগভি বিস্ত ২২ ও জর্জিয়া ওয়েরহ্যাম ২০ রান করেন। তবে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার ব্যাট থেকে ১০ রানের বেশি আসেনি। অ্যালিসা পেরি (০), রিচা ঘোষও (৯) ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত জায়ান্টস (১২৬-৪)। ক্যাপ্টেন অ্যাসলি গার্ডনার হাফ-সেঞ্চুরি করেন (৫৮)।



