Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় যোগায় প্রথম বাংলা, সোনা জয় কোতুলপুরের সাত্ত্বিকের

জাতীয় যোগায় প্রথম বাংলা, সোনা জয় কোতুলপুরের সাত্ত্বিকের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: ৪৯ তম সিনিয়র জাতীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম হল পশ্চিমবঙ্গ। রাজ্যের ৩৯ জন প্রতিযোগী সফল হয়েছেন। ওই দলের অন্যতম সদস্য ছিলেন কোতুলপুরের সাত্ত্বিক ভট্টাচার্য। তিনি ব্যক্তিগতভাবেও ১৮থেকে ২১বছর বয়সের বিভাগে প্রথম হয়েছেন। এর আগেও তিনি রাজ্য ও জাতীয়স্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। এবারও সাত্ত্বিক ধারাবাহিকতা বজায় রাখায় তাঁর পরিবার ও কোতুলপুরবাসী খুশি হয়েছেন। 
Advertisement
রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নিরূপ দে বলেন, সাত্ত্বিক বরাবরই যোগাসনে সফলতা পেয়ে আসছেন। কিছুদিন আগেই তিনি জাতীয়স্তরের অপর একটি প্রতিযোগিতায় সাফল্য পেয়ে এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। ৪৯তম সিনিয়র জাতীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপেও তিনি প্রথম হয়েছেন। সেই সঙ্গে দলগতভাবে আমাদের রাজ্যকে সেরার শিরোপা এনে দিতে সাহায্য করেছেন। আমরা সাত্ত্বিকের আরও সাফল্য কামনা করি। সাত্ত্বিক বলেন, আমি ছোটবেলা থেকেই যোগাসনের চর্চা করে আসছি। যে কোনও প্রতিযোগিতায় সাফল্য পেলে ভালো লাগে। আরও পরিশ্রম করতে উৎসাহিত হই।  যোগা অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গত ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি কেরলে জাতীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। তাতে সারা ভারতের ২৫টি রাজ্য থেকে মোট ৫৫০জন প্রতিযোগী অংশ নেন। পশ্চিমবঙ্গ থেকে ৩৯জন প্রতিযোগী ছিলেন। ওই প্রতিযোগিতায় বাঁকুড়া জেলা থেকে অংশ নিয়েছিলেন কোতুলপুরের সাত্ত্বিক। পুরুষ ও মহিলা বয়স ভিত্তিক মোট ১৩টি বিভাগ ছিল। সবমিলিয়ে পয়েন্টের নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা এবং তৃতীয় স্থানে রয়েছে আয়োজক রাজ্য কেরল।
Advertisement
সম্পর্কিত সংবাদ