Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে মেচগ্রামের দু‌ই পড়ুয়া

জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে মেচগ্রামের দু‌ই পড়ুয়া
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মেচগ্রামের বিবেকানন্দ মিশন হাইস্কুলের নবম শ্রেণির দুই পড়ুয়া সিবিএসই জাতীয়স্তরে বিজ্ঞান প্রদর্শনীতে ডাক পেল। অহিনজিৎ চট্টোপাধ্যায় ও সমর্পণ বেরা নামে ওই দুই ছাত্র আঞ্চলিক স্তরের প্রতিযোগিতায় সফল হওয়ায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। ওই দুই পড়ুয়ার প্রজেক্টের নাম ‘থার্মাল হাইওয়ে’। বিদ্যালয়ের অধ্যক্ষ হৃষিকেশ রায় বলেন, একশোর বেশি স্কুল আঞ্চলিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমাদের দুই ছাত্রের এই সাফ঩঩ল্যে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা খুশি।
Advertisement
সম্পর্কিত সংবাদ