সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ওয়ে ব্রিজে পাটভর্তি ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ঘটল বিপত্তি। জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক। জখম হয়েছেন চালক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজমোড় ফ্লাইওভারের কাছে। জখম ট্রাকচালকের নাম রামযশ ঠাকুর।
Advertisement
রাড়িয়াল থেকে ট্রাকটি কলকাতা যাওয়ার কথা ছিল। জাতীয় সড়ক থেকে ওয়ে ব্রিজ অনেকটা উঁচু হওয়ায় গাড়িটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়েন খালাসি। ঘণ্টাখানেক ধরে যান চলাচল ব্যাহত হয়। পরে গাড়িটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হয়।



