Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে সব্জি বোঝাই ট্রাক উল্টে গেল জলপাইগুড়িতে

জাতীয় সড়কে সব্জি বোঝাই ট্রাক উল্টে গেল জলপাইগুড়িতে
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোরুকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে উল্টে গেল সব্জি বোঝাই ট্রাক। ররিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুরে। স্থানীয়রা জানিয়েছেন, ময়নাগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্রাকটি। পাশাপাশি দু’টি ট্রাক যাচ্ছিল। পাহাড়পুর এলাকায় সব্জির ট্রাকটি ওভারটেকের চেষ্টা করে। সেসময় রাস্তায় সামনে এসে পড়ে একটি গোরু। সেটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সব্জির ট্রাকটি। রাস্তার মাঝে ছড়িয়ে পড়ে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, গাজোর। ঘটনার পরই পালিয়ে যায় চালক। গোরুটি আহত হয়েছে। পুলিস এসে সব্জি সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ