Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে গাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছে ট্র্যাফিক পুলিস

জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে গাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছে ট্র্যাফিক পুলিস
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: রাতে কিছুদিন ধরে চলছে ঘন কুয়াশার দাপট। এর জেরে দৃশ্যমানতা কমছে। জাতীয় সড়ক সহ সার্করোডে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনা রুখতে ভ্যান, সাইকেল, বাইক, টোটোতে রিফ্লেক্টর স্টিকার লাগিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিস। দূরপাল্লার ট্রাক চালকদের গরম চা খাওয়াচ্ছে পুলিস। ময়নাগুড়ি থানার হাইওয়ে ট্রাফিক বিভাগ ও থানার ট্রাফিক বিভাগ এই উদ্যোগ নিয়েছে। এই রিফ্লেক্টরগুলিতে গাড়ির আলোর পড়লে সেগুলি  চকচক করবে। দূর থেকে বড় গাড়ির চালকদের তা নজরে পড়লে দুর্ঘটনার আশঙ্কা কমবে।
Advertisement
এছাড়াও সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গাড়ি ধীরে চালানোর বার্তার জন্য সাইনবোর্ড লাগাচ্ছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ড্রাম রাখা হচ্ছে। সেগুলিতেও লাল এবং হলুদ রঙের স্টিকার সাটানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাগুড়ির হাইওয়ের উল্লারডাবরি এলাকা এবং বিডিও অফিস মোড় এলাকাকে দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে।
হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন বলেন, দুর্ঘটনা রুখতে আমরা তৎপরতা নিয়েছি। রাতে চারচাকার পাশাপাশি ভ্যান, টোটো, সাইকেলও চলে। সেই গাড়ির চালকরা যাতে দুর্ঘটনার কবলে না পড়েন, সে জন্য আমরা রিফ্লেক্টর স্টিকার লাগিয়ে দিচ্ছি।  
সম্পর্কিত সংবাদ