Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় ফিন সুইমিংয়ে কোচবিহারের ৩

জাতীয় ফিন সুইমিংয়ে কোচবিহারের ৩
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: চতুর্থ জাতীয় ফিনসুইমিং প্রতিযোগিতায় অংশ নেবে কোচবিহার জেলার তিন সাঁতারু। এঁদের মধ্যে কোচবিহার শহরের একজন এবং তুফানগঞ্জের দু’জন রয়েছেন। দিল্লিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুইমিংপুল কমপ্লেক্সে ১৪ থেকে ১৭ নভেম্বর প্রতিযোগিতার আসর বসতে চলেছে। সিনিয়র ‘এ’ বিভাগে অংশ নেবেন শুভম চক্রবর্তী, সিনিয়র ‘বি’ বিভাগে দ্বীপ পাল এবং জুনিয়র ‘ই’ বিভাগে অংশ নেবেন যুবরাজ সাহা। সোমবার তুফানগঞ্জ সুইমিং পুলে জেলা ফিনসুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর, ভাইস চেয়ারম্যান তনু সেন, কমিটির জেলা সম্পাদক রমেন বিশ্বাস সহ অন্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ