নাট্যপ্রেমীদের জন্য সুখবর। হাওড়ায় গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হল জাতীয় নাট্য উৎসব। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তিন পর্বে চলবে এই উৎসব। মোট ১৫ টি গ্রুপের নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন সমকালীন বিষয় ছাড়াও ছোটদের নাটক থাকছে এই উৎসবে। থিয়েলাইট প্রযোজিত নাটক ‘দুর্গা রহস্য’। রঙ্গ সংস্কার প্রযোজিত ‘রিস্তো কে ভবর মে’, বিভাবন প্রযোজিত ‘নাথিং টু সে’ ইতিমধ্যেই ভালো লেগেছে দর্শকের। ক্যান্ডিড থিয়েটার প্রযোজনার ‘মাল্যবান’, আমতা পরিচয় গ্রুপের ‘হ্যাপি প্রিন্স’ এবং ইফটা প্রযোজিত নাটক ‘রুদ্রকে লেখা চিঠি’ও প্রশংসা আদায় করে নেয়।



