নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুব্রত পাল। শুক্রবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উঠতি ফুটবলার তুলে আনার ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ফুটবল হাউস। এদিন আইএম বিজয়নের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন অনিল কামাথ ও টেকনিক্যাল কমিটির সদস্যরা। আন্তর্জাতিক ফুটবলে সুব্রত পালের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফেডারেশন। উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে ৬৭টি ম্যাচ খেলেছেন ভারতীয় ফুটবলের ‘স্পাইডারম্যান’।



