মহিলাদের হকি প্রো-লিগের ফিরতি ম্যাচে শনিবার জার্মানির বিরুদ্ধে জিতল ভারত। ড্র্যাগ ফ্লিকার দীপিকার একমাত্র গোলে হাসি ফিরল টিম ইন্ডিয়ার ড্রেসিং-রুমে। শুক্রবার এই প্রতিপক্ষের বিরুদ্ধেই চার গোলে হেরেছিল ভারত। আক্রমণের চাপ বজায় রেখে ১২ মিনিটেই গোলের দেখা পায় টিম ইন্ডিয়া। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন দীপিকা। অন্যদিকে, পুরুষদের প্রো লিগে আয়ারল্যান্ডকে ৪-০ গোলে হারাল ভারতীয় দল। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন নীলম সঞ্জীপ, মনদীপ সিং, অভিষেক ও শামশের সিং।



