Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জার্মান শিক্ষাগুরুর জন্মদিন উদ্‌যাপন

জার্মান শিক্ষাগুরুর জন্মদিন উদ্‌যাপন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: ৩৫বছর আগে যে বিদেশি শিক্ষাগুরু বোলপুরের দু’টি গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলেছিলেন, তাঁরই ৭৫তম জন্মদিন উদ্‌যাপন করলেন আদিবাসী অধ্যুষিত বিষ্ণুবাটি ও ঘোষালডাঙা গ্রামের বাসিন্দারা। বিদেশি হলেও তিনি বর্তমান যুগের অন্যতম সেরা রবীন্দ্র বিশেষজ্ঞ। দেশবিদেশের নানা প্রান্তে কবিগুরুর বিষয়ে বক্তৃতা দিতে হলে তাঁর নাম সবার আগে আসে। জার্মানি থেকে আসা মার্টিন কেম্পচেন রবীন্দ্র বিশেষজ্ঞ হলেও অধিক পরিচিত ভারতবন্ধু হিসেবে। শান্তিনিকেতনের মানুষের কাছে তিনি ‘মার্টিনদা’ নামেই সমধিক পরিচিত।  
Advertisement
সম্পর্কিত সংবাদ