Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জরিমানা মেসির, সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী ক্রিশ্চিয়ানো

জরিমানা মেসির, সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী ক্রিশ্চিয়ানো
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফ্লোরিডা: কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর পৌঁছল ইন্তার মায়ামি। মঙ্গলবার প্রথম রাউন্ডের ফিরতি লেগে স্পোর্টিং কানকাস সিটিকে ৩-১ গোলে হারালেন লিও মেসিরা। শুরুতেই আর্জেন্তাইন মহাতারকার গোলে লিড নেয় মায়ামির দলটি। উল্লেখ্য, প্রথম লেগেও জাল কাঁপিয়েছিলেন তিনি। এরপর স্কোরশিটে নাম তোলেন আলেন্দে ও সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করে ইন্তার মায়ামি। উল্লেখ্য, দলকে জেতালেও এদিন বড়সড় জরিমানা গুণতে হয়েছে মেসিকে। মেজর লিগ সকারে গত ম্যাচে প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেওয়ায় শাস্তির মুখে পড়তে হল তাঁকে।
Advertisement
এদিকে, সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের ধারা অব্যাহত। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে আল ওয়েদাকে ২-০ গোলে হারাল আল নাসের। রোনাল্ডোর পাশাপাশি পেনাল্টি থেকে জাল কাঁপান সাদিও মানে। তবে দলকে জিতিয়েও ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন রোনাল্ডো। এদিন  যানজটের কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের সাত মিনিট পরে স্টেডিয়ামে ঢোকে আল নাসেরের টিম বাস। ফলে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়। এই কারণেই সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ