Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জরিমানা দিতে অস্বীকার, শিলিগুড়িতে পুলিসকে ধাক্কা দিয়ে শ্রীঘরে যুবক

জরিমানা দিতে অস্বীকার, শিলিগুড়িতে পুলিসকে ধাক্কা দিয়ে শ্রীঘরে যুবক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চালানের টাকা না দিয়ে ট্রাফিক পুলিসের সঙ্গে ধস্তাধস্তি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আয়ুষ জাজোদিয়া। সে শিলিগুড়ির নয়া বাজার এলাকার বাসিন্দা। 
Advertisement
বৃহস্পতিবার রাতে জলপাই মোড়ের কাছে বিনা হেলমেটে বাইক চালানোর সময় এক যুবককে দাঁড় করান ট্রাফিক পুলিসকর্মীরা। সেইসময় যুবককে বাইকের নথিপত্র দেখানোর কথা বলা হয়। যুবক কোন নথি দেখাতে না পারায় এবং বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে চালান কাটা হয়। অভিযোগ, সেইসময় যুবক রেগে গিয়ে ট্রাফিক পুলিসকে ধাক্কা দেয়। যুবক হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পরই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ট্রাফিক আধিকারিক। এরপরই তদন্তে নেমে যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ