Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়রামবাটিতে চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনায় ধৃত যুবক

জয়রামবাটিতে চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনায় ধৃত যুবক
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়রামবাটিতে দাবি মতো সরস্বতী পুজোর চাঁদা না দেওয়ায় ট্রাক থেকে নামিয়ে খালাসিকে মারধর করা হয়েছিল। ওই ঘটনায় শনিবার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম কাঞ্চু সর্দার। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরা হবে। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুরের জামশুলির এক ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুরের ফুলবেড়িয়া থেকে ট্রাকে করে আলু নিয়ে কলকাতা গিয়েছিলেন। ফেরার সময় জয়রামবাটিতে জলট্যাঙ্কি গোড়ায় লাঠি হাতে স্থানীয় ক্লাবের একদল যুবক রাস্তায় ট্রাক থামায়। চালকের কাছে সরস্বতী পুজোর জন্য ৩০০টাকা চাঁদা দাবি করে। অত টাকা দিতে পারবেন না বলে চালক জানান। এরপরেই দু’পক্ষের মধ্যে বচসা হয়। ওই সময় তিন-চারজন যুবক ট্রাকের বাঁ দিকের গেট খুলে খালাসি জামশুলি গ্রামের বাসিন্দা বদিয়াল মণ্ডলকে টেনে নীচে নামায়। তাঁকে যথেচ্ছভাবে কিল ঘুসি মারা হয়। ট্রাকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আশেপাশের ব্যবসায়ীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ট্রাকের চালক অন্য গাড়িতে করে বদিয়াল সাহেবকে প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। আরামবাগ হাসপাতালে পরে ভর্তি করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ