Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ ৩ ছেলের বিরুদ্ধে

জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ ৩ ছেলের বিরুদ্ধে
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: অসুস্থ মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ১৯ বিঘা জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ তিন ছেলের বিরুদ্ধে। ডালখোলা থানার রানিগঞ্জ দক্ষিণপাড়ার বৃদ্ধা চার বছর ধরে শয্যাশায়ী। বিধবা বৃদ্ধার জমি, জায়গা নিয়ে চার ছেলে ও সাতজন মেয়ের মধ্যে  প্রায়ই গণ্ডগোল হতো। এনিয়ে গ্ৰামে সালিশি সভাও হয়। অভিযোগ, গত ২০ ডিসেম্বর তিন ছেলে একটি গাড়ি ভাড়া করে বৃদ্ধা মাকে রায়গঞ্জে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে যায়। গাড়িতেই কয়েকটি কাগজে জোর করে বৃদ্ধার আঙুলের ছাপ নেয় ছেলেরা। আঙুলের ছাপ দিতে অস্বীকার করলে বৃদ্ধা মাকে নাকি মেরে ফেলার হুমকিও দেয় তারা। 
Advertisement
শুক্রবার ডালখোলা থানা, করণদিঘি ভূমিদপ্তর সহ রায়গঞ্জের কর্ণজোড়ায় ভূমি রেজিস্ট্রি অফিসে তিন ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা মা। করণদিঘি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুমিত ভট্টাচার্য বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিসও।
সম্পর্কিত সংবাদ