Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ জন

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ জন
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের জুয়ার ঠেকে হানা দিল হাঁসখালি থানার পুলিস। এবার গোবিন্দপুর কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে ভাঙা হল জুয়ার আসর। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ২ হাজার ১৪০ টাকা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসর বসছিল। প্রতিদিন অন্ধকার নামলেই সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের আনাগোনা বাড়ত। রাত পর্যন্ত চলত বেআইনি জুয়া। সেই খবর পেয়ে শুক্রবার রাতে পরিত্যক্ত ওই বাড়িতে হানা দেয় হাঁসখালি থানার একটি বিশেষ দল।
Advertisement
সম্পর্কিত সংবাদ