Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: ফের জুয়ার আসরে হানা দিয়ে ছ’জনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিস। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি ব্লকের লালবাজার পঞ্চায়েতের বড়মরিচা এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিস। ধৃতদের থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ ১২০০ টাকা বোর্ডমানি উদ্ধার হয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এধরনের অভিযান নিয়মিত চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ