Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরের নিখোঁজ নাবালিকা উদ্ধার

জয়পুরের নিখোঁজ নাবালিকা উদ্ধার
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ফুচকা খেতে বেরিয়ে নিখোঁজ জয়পুরের নাবালিকাকে পুলিস বেলিয়াতোড় থানা এলাকা থেকে উদ্ধার করল। ঘটনায় অপহরনের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অরুণ বাউরি। তার বাড়ি বেলিয়াতোড় থানার ঠাকুরবাড়ি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে জয়পুর থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রী স্থানীয় বাজারে ফুচকা খেতে যায়। তারপর আর সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় শনিবার জয়পুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্তে নেমে বেলিয়াতোড়ের ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা অরুণ বাউরির যোগসূত্র খুঁজে পায়। সেই মতো পুলিস অরুণকে গ্রেপ্তার করে। এবং সেখান থেকেই অপহৃত নাবালিকা উদ্ধার হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ