নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বুধবার গয়েরকাটায় সংবর্ধনা দেওয়া হল মাদারিহাটের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পোকে। দলের তরফে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। তিনি বলেন, ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু মাদারিহাট বিধানসভায় তৃণমূল জিততে পারেনি। বিজেপি বারবার মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে। কিন্তু এলাকার কোনও উন্নয়ন করেনি। আমি প্রতিটি পঞ্চায়েত এলাকার মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনব।



