Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুর উৎসব ও কৃষিমেলা শুরু ২৫ জানুয়ারি

জয়পুর উৎসব ও কৃষিমেলা শুরু ২৫ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: এবার জয়পুর উৎসবের বাজেট ৬০লক্ষ টাকা। ২৫জানুয়ারি থেকে অষ্টম বর্ষের জয়পুর উৎসব ও কৃষিমেলা হবে। শুক্রবার জয়পুরের বিডিও সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে উৎসবের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেন। এদিন স্থানীয় একটি রিসর্টে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদের সদস্য শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল, জেলা পরিষদ সদস্য মাম্পি দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল বলেন, অন্যবার কেবলমাত্র উৎসব হয়। সেই উপলক্ষ্যে মেলা বসে। তবে আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ কৃষিজীবী। সেকথা মাথায় রেখে এবার উৎসবের সঙ্গে কৃষিমেলাও হবে। কৃষিদপ্তরের নানা কর্মসূচি সম্পর্কে প্রচার করা হবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় বলেন, জয়পুর হাইস্কুল মাঠে উৎসব হবে। সেখানে ২০টি স্টল থাকবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ