Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে স্কুলপড়ুয়াদের সচেতন করল পুলিস

জয়পুরে স্কুলপড়ুয়াদের সচেতন করল পুলিস
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার জয়পুর থানার পুলিসের তরফে হিজলডিহা কামিনী বিদ্যামন্দিরে সাইবার ক্রাইম ও সামাজিক সচেতনতার বিষয়ে সচেতনতা শিবির হয়েছে। সেখানে হিজলডিহা কামিনী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক উত্তম ঘোষ, জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি রামনারায়ণ পাল উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বলেন, পুলিসের তরফে এর আগেও ছাত্রছাত্রীদের নিয়ে একাধিকবার সচেতনতা শিবির হয়েছে। পড়ুয়াদের বিভিন্ন অপরাধ, সোশ্যাল মিডিয়ার বিপদ সম্পর্কে সচেতন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ