সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের সুখজোড়ায় পুকুরের জলে ডুবে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের গঙ্গাধর সর্দার(৫৪)। মঙ্গলবার বিকেলে পুকুরে জাল নামিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, সুখজোড়ায় পুকুরের জলে ডুকে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের এক আত্মীয় হারাধন ধক বলেন, গঙ্গাধরবাবু চাতরা মোড়ে একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার কাজে না যাওয়ায় মালিকপক্ষের লোকজন বাড়িতে ফোন করেন। পরে চারদিকে খোঁজ চালানো হয়। বিকেলের দিকে বাড়ির কাছেই পুকুরে গঙ্গাধরবাবুর জুতো ভাসতে দেখা যায়। এরপরেই জাল নামিয়ে জল থেকে দেহ উদ্ধার করা হয়। কীভাবে তিনি জলে নেমে ডুবে গেলেন, তা আমরা বুঝতে পারছি না।



