সংবাদদাতা, বিষ্ণুপুর: মায়ের পিছু পিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে জয়পুরের কুঁড়োরিয়া গ্রামে পুকুরের জলে তলিয়ে দু’বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হল। মৃতের নাম রাজু প্রামাণিক। একমাত্র সন্তানকে হারিয়ে শিশুর মা ও বাবা শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটলেও শনিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁড়োরিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর কার্তিক প্রামাণিক শুক্রবার সকালে কাজে চলে যান। তাঁর স্ত্রী মৌসুমিদেবী ছেলের জন্য খিচুড়ি আনতে পাশের গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। ছোট্ট রাজুও মায়ের পিছু পিছু চলে যায়। সেটা মৌসুমিদেবী খেয়াল করেননি।
Advertisement
তিনি মাঠ পেরিয়ে কেন্দ্রে চলে যান। খিচুড়ি নিয়ে বাড়ি ফিরে তিনি ঘরের কাজকর্ম সারছিলেন। এমন সময় রাস্তার ধারে পুকুরের জলে একটি শিশুর দেহ ভাসতে দেখেন গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে পেয়ে পাড়ার লোকজন দেখেন সেটি রাজুর দেহ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন পুকুরঘাটে যান। জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা কার্তিক প্রামাণিক বলেন, স্ত্রী ছেলেকে কোলে নিয়েই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেত। কাজের তাড়া থাকলে ছেলেকে আমার বাবার কাছে রেখে যেত। শুক্রবার ছেলেকে বাড়িতে রেখেই কেন্দ্রে গিয়েছিল। কিন্তু, ছেলে যে পিছু নিয়েছে সেটা স্ত্রী খেয়াল করেনি। যাওয়ার সময় কোনওভাবে ছেলে পুকুরের জলে পড়ে যায়। একটু অসতর্কতার জন্য একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম।