সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরে বেপরোয়া লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিস চালককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সরোজ আখুলি। বাড়ি সোনামুখীর ধুলাই এলাকায়। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জয়পুরের কুম্ভস্থলে লরির ধাক্কায় বাইক আরোহী অরিজিৎ খাঁয়ের (২২) মৃত্যু হয়। তাঁর বাড়ি স্থানীয় মহিষখোঁয়াড় গ্রামে। ঘটনায় আরও এক আরোহী জখম হন। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় স্থানীয়রা লরির চালককে আটক করে পুলিসের হাতে তুলে দেন। পুলিস তাকে গ্রেপ্তার করে।



