Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,বিষ্ণুপুর: বুধবার রাতে জয়পুরের গেলিয়ায় যাত্রা দেখে বাড়ি ফেরার সময় সরকারি বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের নাম সুনীল সিংহ(৬৫)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় চাষি সুনীলবাবু ওইদিন সন্ধ্যায় সপরিবারে গ্রামে যাত্রা দেখতে গিয়েছিলেন। যাত্রা চলাকালীন স্টেজে মাইকের গোলযোগ হওয়ায় তিনি আর অপেক্ষা না করে বাড়ির দিকে রওনা দেন। হেঁটে রাস্তা পারাপার করছিলেন। ওই সময় কোতুলপুরের দিক থেকে আসা একটি সরকারি বাস ধাক্কা মারলে সুনীলবাবু রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে জয়পুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করানো হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ