Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে ভাঙল রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি

জয়পুরে ভাঙল রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জয়পুরের লক্ষ্মীমেলা চক এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। জয়পুর-ঝালদা রাজ্য সড়কের উপর ওই বিদ্যুতের খুঁটিটি রাস্তার উপর হেলে পড়ে। স্থানীয়দের দাবি, কোনও গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটিটি হেলে পড়ে। এর ফলে এদিন সকাল থেকেই এলাকায় যানজট শুরু হয়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। যদিও তারপরেও খুঁটির মেরামত হয়নি। এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে।
Advertisement
সম্পর্কিত সংবাদ