Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

জয়পুরে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: মদ খেতে নিষেধ করায় পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি হয়। তার জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম সাগর মাঝি(৬৭)। বাড়ি জয়পুরের গাজিপুর গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়ি থেকেই সাগরবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাগরবাবু প্রায় দিন মদ খেয়ে বাড়ি ফিরতেন। তা নিয়ে পরিবারের লোকজন অসন্তুষ্ট ছিলেন। বারণ করা সত্ত্বেও তিনি কথা শুনতেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ