Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাপানের অর্থনীতি ও গবেষণা নিয়ে সেমিনার এনবিইউয়ে

জাপানের অর্থনীতি ও গবেষণা নিয়ে সেমিনার এনবিইউয়ে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: অন্য দেশের অর্থনীতি, গবেষণা সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দিতে সেমিনার হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জাপানের গবেষণামূলক বিষয়গুলি কীভাবে ছাত্রছাত্রীদের নানাভাবে সাহায্য করতে পারে, সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বিভাগে সেমিনার হল। সোমবার সেখানে উপস্থিত ছিলেন জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুসাগো। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও। সেখানে অন্য বিভাগের ছাত্রছাত্রীরাও হাজির থেকে অধ্যাপকের বক্তব্য শোনেন। অন্য দেশে কীভাবে কাজ হচ্ছে, কোন তথ্য কিভাবে কাজে লাগানো যেতে পারে, জাপানি অধ্যাপক তা ছাত্রছাত্রীদের জানান। আইকিউএসি-র ডিরেক্টর রঞ্জিতা চক্রবর্তী, বিভাগীয় প্রধান অধ্যাপক ড: বরুণ রায়, অধ্যাপক ডঃ শুভ্রজ্যোতি কুণ্ডু প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ