Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কোটির ক্লাবে জয়দীপ

সিনেমা নিয়ে প্রথাগত পড়াশোনা তাঁর ছিল। কিন্তু সঠিক সুযোগ পাওয়া এবং দর্শকের সমাদর— এই দুটি বিষয় থেকে কয়েক বছর আগে পর্যন্তও বঞ্চিত ছিলেন তিনি।

কোটির ক্লাবে জয়দীপ
  • ১৪ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

সিনেমা নিয়ে প্রথাগত পড়াশোনা তাঁর ছিল। কিন্তু সঠিক সুযোগ পাওয়া এবং দর্শকের সমাদর— এই দুটি বিষয় থেকে কয়েক বছর আগে পর্যন্তও বঞ্চিত ছিলেন তিনি। অর্থাৎ অভিনেতা জয়দীপ আহলওয়াত। ‘পাতাললোক’ ওয়েব সিরিজ তাঁকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। তারপর একের পর এক চমকে দেওয়ার মতো প্রজেক্ট। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুয়েল থিফ’ও জয়দীপের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। এখন তাঁর উপর নির্মাতারা এতটাই ভরসা করেন যে, পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী বা কেকে মেননের সঙ্গে একসারিতে উচ্চারিত হয় তাঁর নাম। এহেন জয়দীপ নাকি কোটির ক্লাবে পৌঁছে গিয়েছেন। জনপ্রিয়তা যত বেড়েছে, তত বেড়েছে পারিশ্রমিকের পরিমাণ। শোনা যায়, ‘পাতাল লোক সিজন টু’-এর জন্য নাকি কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে যদিও সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। বরং উল্টে জয়দীপ প্রশ্ন করেন, ‘এত টাকা কোথায় আছে বলুন তো?’ যদিও ইন্ডাস্ট্রির বড় অংশ মনে করেন, কোটির ক্লাবে সত্যিই পৌঁছে গিয়েছেন জয়দীপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ