মুম্বই, ৪ জানুয়ারি: জল্পনাই সত্যি হল, দীর্ঘ ১৪ বছরের বিবাহ জীবনে ইতি টানলেন জনপ্রিয় টেলি তারকা জয় ভানুশালি ও মাহি ভিজ। নতুন বছরের শুরুতেই বিবাহ বিচ্ছেদের কথা আজ, রবিবার তাঁরা জানিয়েছেন। জয় ও মাহি লিখেছেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। সবসময়ে পরস্পরের পাশে রয়েছি। আর তিনসন্তানের জন্য মা-বাবা হিসাবে সবসময়ে একসঙ্গে থাকব আমরা। দু’জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু যে কোনও সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।’



