নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ত্রিপুরা হাইকোর্টে জয় পেলেন মমতাপন্থী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও আরও অনেকে। ২০২১ সালের ১১ আগস্ট ত্রিপুরার খোয়াই থানায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দলীয় কর্মীদের স্বার্থে খোয়াই থানায় গিয়েছিলেন তৃণমূল নেতারা। অভিযোগ ওঠে, তৃণমূল নেতারা সরকারি কাজে বাধা দেন এবং পরিস্থিতি অস্থির করে তোলেন। এনিয়ে আইনি লড়াই চলছিল।
Advertisement



