Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জওয়ানের দেহ ফিরল

জওয়ানের দেহ ফিরল
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রঘুনাথপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে মৃত জওয়ানের দেহ ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে। মৃত জওয়ানের নাম বিকাশ শুক্লা। তিনি অরুণাচল প্রদেশের আইটিবিপি হিমবীর জওয়ান ছিলেন। এদিন মৃত জওয়ানকে গান স্যালুট দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকাশবাবু কয়েক বছর আগে কেন্দ্রীয় সেনাবাহিনীতে যোগদান করেন। সম্প্রতি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গত ৭ নভেম্বর সেনাবাহিনীর ক্যাম্পে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। বর্তমানে তাঁর পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও একটি ৮ বছরের মেয়ে রয়েছে। ওয়ার্ডের কাউন্সিলার তথা পরিবারের সদস্য দীনেশ শুক্লা বলেন, বিকাশ সম্পর্কে ভাইপো।
Advertisement
সম্পর্কিত সংবাদ