Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দ্রুততম ২৩ হাজার, শচীনকে টপকে গেলেন জো রুট

শচীন তেন্ডুলকরের রেকর্ডকে টপকে দ্রুততম ২৩ হাজার রান পূর্ণ করলেন জো রুট। তার ৫২১ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ। বিস্তারিত পড়ুন।

দ্রুততম ২৩ হাজার, শচীনকে টপকে গেলেন জো রুট
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জো রুট। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ১৪২৭৮ রান। মাস্টার ব্লাস্টারকে পিছনে ফেলতে ইংল্যান্ডের তারকা ব্যাটারের প্রয়োজন আর মাত্র ১৬৪৩ রান। যে গতিতে তিনি এগিয়ে চলেছেন, তাতে শচীনের টেস্টে সর্বাধিক রানের রেকর্ড মোটেও সুরক্ষিত নয়।

Advertisement

এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার তালিকায় শচীনকে পিছনে ফেললেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামার আগে এই নজিরের জন্য রুটের দরকার ছিল মাত্র ৩ রান। সহজেই লক্ষ্যে পৌঁছান তিনি। ২৩ হাজার রান পূর্ণ করতে রুটের লেগেছে ৫২১টি ইনিংস। সেখানে শচীনের লেগেছিল ৫২২ইনিংস। তবে তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসেই তিনি ২৩ হাজারের গণ্ডি টপকে ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ