Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঞ্জাল সাফাইয়ে ট্রেলার নামাল পুরসভা

জঞ্জাল সাফাইয়ে ট্রেলার নামাল পুরসভা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ফুলেশ্বরী ও জোরপানি নদী সংলগ্ন বাজারের জঞ্জাল সাফাই অভিযানে জোর দিল পুরসভা। বুধবার পুরসভার মেয়র গৌতম দেব চারটি ট্রেলারের উদ্বোধন করেন। সেগুলি ফুলেশ্বরী ও জোরাপানি নদী সংলগ্ন বাজারের রাখা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ট্রেলারগুলিতে জৈব ও অজৈব জঞ্জাল পৃথকভাবে রাখার ব্যবস্থা রয়েছে। এ ধরনের আরও ১৬টি ট্রেলার কেনা হবে। সবমিলিয়ে খরচ হবে ৩৭ লক্ষ টাকা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ