Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়েন্ট বিডিওর নামে চাকরির টোপ দিয়ে প্রতারণার ফাঁদ

জয়েন্ট বিডিওর নামে চাকরির টোপ দিয়ে প্রতারণার ফাঁদ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: প্রতারণার নতুন ফাঁদ পাতা হয়েছে পশ্চিম মেদিনীপুরে। ডেবরার জয়েন্ট বিডিও’র নাম করে চাকরির টোপ দিয়ে টাকা চাওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, সরকার স্বীকৃত কম্পিউটার সার্টিফিকেট পাইয়ে দেওয়া হবে। আবার কাউকে বিএলও, ভিআরপির চাকরি দেওয়ার টোপ দেওয়া হচ্ছে। এরকম লোভ দেখিয়ে বেকার যুবক-যুবতীদের কিউআর কোড পাঠিয়ে অনলাইনে টাকা পাঠাতে বলা হচ্ছে। আধার, প্যান কার্ড ও স্বাক্ষর চাওয়া হচ্ছে। 
Advertisement
কয়েকজন ইতিমধ্যে এই প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকাও খুইয়েছেন। জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস থানায় ও সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। অডিও মেসেজ পাঠিয়ে সবাইকে সতর্ক করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কতজনের থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে, সেবিষয়ে প্রশাসন অন্ধকারে রয়েছে।(বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, এরকম একটা ঘটনা ঘটেছে। বিএলও, ভিআরপি সহ নানা চাকরি, সরকার স্বীকৃত কম্পিউটার সার্টিফিকেট পাইয়ে দেওয়ার কথা বলে আমাদের জয়েন্ট বিডিও’র নাম করে টাকা চাওয়া হচ্ছে। আমরা কিছু ফোন নম্বর পেয়েছি, যেখান থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে। সেসব নম্বর পুলিসকে দেওয়া হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। প্রতারণার শিকার হয়েছেন এমন দু’একজনকে চিহ্নিত করা গিয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম গোপন রাখা হয়েছে। জয়েন্ট বিডিও বলেন, বৃহস্পতিবার বিষয়টি আমি জানতে পারি। কিউআর কোড পাঠিয়ে দু’হাজার, তিন হাজার টাকা চাওয়া হচ্ছে। ওই টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে। বিডিও অফিসে এসে শংসাপত্র নিয়ে যেতে বলা হচ্ছে। কতজন প্রতারিত হয়ে টাকা দিয়েছে, সেই তথ্য আমাদের কাছে নেই। তবে এরকম কোনও চাকরি দেওয়া হচ্ছে না। পুরোটাই ভুয়ো। আর কেউ যাতে এই ফাঁদে পা না দেয়, সেজন্য আমি ভয়েস মেসেজ পাঠিয়ে সবাইকে সতর্ক করেছি। একজন যুবতীর সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে। সেটাও তুলে ধরে মানুষকে সতর্ক করেছি। পুলিসকে ওই যুবতীর টাকা ফেরতের ব্যবস্থা করতে বলেছি।
সম্পর্কিত সংবাদ