সংবাদদাতা, কাঁথি: কাঁথির জুনপুট কোস্টাল থানার বড়বানতলিয়ায় প্রাচীন শীতলা মন্দিরে চুরির ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃত শেখ রাজু ও গৌতম শ্যামলের বাড়ি বড়বানতলিয়া ও তেঠাইপাদা এলাকায়। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, কিছুদিন আগে বড়বানতলিয়ার ওই মন্দিরে চুরি হয়। গ্রিলের গেটের তালা ভেঙে সোনারুপোর গয়না, কাঁসা-পিতলের বাসনপত্র সহ নানা জিনিস নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। মন্দির কমিটির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস তদন্তে নেমে এই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস কিছু চোরাই বাসনপত্র উদ্ধার করেছে। বাকি জিনিস উদ্ধারের চেষ্টা চলছে।
খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানার সাহেবনগরে একটি বাগদা ফিশারি ও কালীমন্দিরে চুরির ঘটনায় এক যুবক গ্রেপ্তার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত তপন পাত্রের বাড়ি খেজুরিতেই। ১১ অক্টোবর ওই চুরির ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে পুলিস তপনকে গ্রেপ্তার করে।