সংবাদদাতা, নকশালবাড়ি: জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। জখম হয়েছেন মৃতের বন্ধুও। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন শিমুলতলায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশাল অধিকারি (২৫)। তিনি খড়িবাড়ির উত্তর রামধনজোতের বাসিন্দা। জখম হয়েছেন রাহুল সিংহ। তাঁর বাড়িও ওই এলাকায়।
Advertisement
পুলিস সূত্রে খবর, রাতে জন্মদিনের পার্টিতে অংশ নিতে ওই দুই যুবক বাইকে চেপে নকশালবাড়ি আসেন। পরে অনুষ্ঠান শেষে নকশালবাড়ি থেকে বাড়ি ফেরার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন তাঁরা। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে জখমদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিশালকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পরে খড়িবাড়ি থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। এজন্য হয়তো গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনার কবলে পরেন। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, যুবকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রাত-বিরেতে বাইকের গতি নিয়ন্ত্রণেরও দাবি উঠেছে। এজন্য রাতেও কড়া ট্র্যাফিক নজরদারি থাকা উচিত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।