সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট ঘিরে মঙ্গলবার উন্মাদনা দেখা যায়। রঘুনাথগঞ্জের জোতকমল মাঠে খেলা হয়। দর্শকাসনে বসে খেলা উপভোগ করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত নুর মহম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার তৃতীয় বছরে পদার্পণ করল। এলাকার ছেলেমেয়েদের মাঠমুখী করতে জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত তিনবছর ধরে বিনা পারিশ্রমিকে খেলাধুলোর প্রশিক্ষণ দিয়ে আসছে। এলাকার দেড় শতাধিক ছেলেমেয়ে এখানে খেলাধুলোর প্রশিক্ষণ নেয়।



