Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর পুলিস জেলার তিন থানার ওসি বদল

জঙ্গিপুর পুলিস জেলার তিন থানার ওসি বদল
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জঙ্গিপুর পুলিস জেলার তিনটি থানার অফিসার ইনচার্জ বদল হল। সূতি থানার ওসি প্রসূন মিত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বিজন রায়কে ওসি করা হয়েছে। তিনি এতদিন সাগরদিঘি থানার ওসি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রসূনবাবুকে জঙ্গিপুর জেলা পুলিসের সাইবার থানার আইসি পদে রাখা হয়েছে। তিনি সাইবার থানার দায়িত্ব সামলানোর পাশাপাশি এতদিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে সূতি থানার চার্জ সমলাচ্ছিলেন। সাগরদিঘি থানার ওসি করা হয়েছে অভিজিৎ সরকারকে। তিনি সামশেরগঞ্জ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, শিবপ্রসাদ ঘোষকে সামশেরগঞ্জ থানার ওসি করা হয়েছে। তিনি রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি পদে কর্মরত ছিলেন। জঙ্গিপুরের পুলিস সুপার আনন্দ রায় বলেন, এটা একদম রুটিন বদলি।
Advertisement
সম্পর্কিত সংবাদ