Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুরে পিএফ অফিস ফিরিয়ে আনার দাবি আইএনটিটিইউসি’র

জঙ্গিপুরে পিএফ অফিস ফিরিয়ে আনার দাবি আইএনটিটিইউসি’র
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশ করল শাসকদলের শ্রমিক সংগঠন। রবিবার বিকেলে এই সমাবেশে আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শাসকদলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
এদিনের সমাবেশ থেকে শ্রমিকদের স্বার্থে বহরমপুর পিএফ অফিস ঘেরাও অভিযানের ডাক দেন ঋতব্রত। শ্রমিকদের হয়রানি কমাতে পিএফ অফিস জঙ্গিপুরে ফিরিয়ে আনার দাবি তোলেন তিনি। সেইসঙ্গে তারাপুর শ্রমিক হাসপাতাল চালু করার দাবি জানান। এদিনের শ্রমিক সমাবেশে চাচণ্ড এলাকার কংগ্রেসের বেশ কিছু কর্মী-সমর্থক শাসকদলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
ঋতব্রতবাবু বলেন, বাম আমলে বিড়ি শ্রমিকরা ন্যায্য মজুরি পেতেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের বিড়ি মজুরি বাড়িয়েছে। এই মজুরি যাতে সমস্ত শ্রমিক পান, সেবিষয়ে রাজ্যের শ্রমমন্ত্রীকে ডেপুটেশন দেব। তারাপুর হাসাপাতাল নিয়ে সংসদের আগামী শীতকালীন অধিবেশনে জিরো আওয়ারে আওয়াজ তুলব।
সম্পর্কিত সংবাদ