সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর পুরসভার একাধিক রাস্তার কাজের মান খতিয়ে দেখলেন বিধায়ক জাকির হোসেন। শুক্রবার বিকেলে পুরসভার ১, ২ ও ১২নম্বর ওয়ার্ডে যান তিনি। সাহেববাজারে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে ও তাঁতিপাড়ায় দু’টি রাস্তার কাজ খতিয়ে দেখেন বিধায়ক। কাজের মান দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ইঞ্জিনিয়ারকে ডেকে রীতিমতো ধমকও দেন জাকির সাহেব। সিডিউল মেনে কেন কাজ হয়নি তা তিনি জানতে চান। রাস্তার কাজ সঠিকভাবে কেন হয়নি, তার জবাবদিহি করারও নির্দেশ দেন বিধায়ক। সাহেববাজার এলাকাটি জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর ওয়ার্ডে পড়ে। তাঁর ওয়ার্ডে বিধায়ক এলেও সন্তোষবাবু সেব্যাপারে কিছু জানেন না বলে দাবি করছেন। কাজের মান নিয়ে এলাকার বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন।
Advertisement
জাকির সাহেব বলেন, রাস্তার কাজ সঠিকভাবে হয়নি। আমি অভিযোগ পেয়ে এসেছি। নিজে এসে দেখেছি সিডিউল মানা হয়নি। আমি পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে কাজ দেখব। ২৪ ঘণ্টার মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি। সঠিকভাবে কাজ না হলেই পদক্ষেপ নেওয়া হবে।
জানা গিয়েছে, এদিন বিকেলে জঙ্গিপুর পুরসভার বাবুবাজারের কিছুক্ষণ লজ থেকে ক্ষুদিরাম মোড় পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখেন। শাবল দিয়ে রাস্তা খোঁড়াও হয়। রাস্তা খুঁড়ে কোথাও তিন কোথাও পাঁচ ইঞ্চি পুরু কাজ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। প্রায় দেড়শো মিটার দীর্ঘ এই রাস্তাটি প্রায় দেড় ফুট গর্ত করে পেভার ব্লক দিয়ে হওয়ার সিডিউল ছিল। এক্ষেত্রে তা করা হয়নি। পুরসভার ১ ও ২নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী তাঁতিপাড়ায় যান বিধায়ক। সেখানে ও নিয়ম মেনে কাজ হয়নি বলে জানান বিধায়ক। প্রায় একশো মিটার রাস্তাটি পিচের হওয়ার কথা থাকলেও সেখানে মাটির উপর পেভার ব্লক দিয়ে রাস্তা করা হয়েছে বলে অভিযোগ। শনিবারের মধ্যে ইঞ্জিনিয়ারকে কাজের সিডিউল দেখাতে ও কাজের জবাবদিহি করতে বলা হয়েছে।
জঙ্গিপুর পুরসভার ভাগীরথীর পূর্ব পাড়ের ১৩টি ওয়ার্ডের রাস্তা, গার্ডওয়াল ও ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য ৬৮লক্ষ টাকার কাজের টেন্ডার পাশ হয়েছে। সেইসমস্ত কাজ খতিয়ে দেখছেন জাকির হোসেন। ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ফিরোজ শেখ বলেন, এ বিষয়ে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন। তাছাড়া কাজ ইঞ্জিনিয়ারের দেখার কথা। এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটি সংস্কারের জন্য আমি আবেদন করেছিলাম মাত্র। ভাইস চেয়ারম্যান সন্তোষবাবু বলেন, বিধায়ক এলাকায় এসেছিলেন কিনা আমার জানা নেই। আমাকে জানানোও হয়নি। আমি বিশেষজ্ঞ নই, তাই রাস্তার কাজ কেমন হয়েছে তা নিয়ে মন্তব্য করতে পারব না। ইঞ্জিনিয়ার বলতে পারবেন। তাছাড়া আমাকে ২১টি ওয়ার্ডের কাজ করতে হয়। ফলে কাজ কেমন হচ্ছে তা সর্বক্ষণ দেখা সম্ভব নয়।