সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে একটি কমিউনিটি হলের কাজের সূচনা হল। রবিবার সকালে মাস্টারপাড়ায় এই কাজের সূচনা করেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ওই ওয়ার্ডের কাউন্সিলার জুম্মা খান ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, পুরসভার বিরোধী দলনেতা সুবীর রায় সহ অন্যান্যরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে এর জন্য খরচ পড়বে প্রায় ১৫ লক্ষ টাকা। কমিউনিটি হলের কাজ শুরু হওয়ায় অত্যন্ত খুশি এলাকাবাসী।
Advertisement
এ প্রসঙ্গে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান বলেন, সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। যেখানে প্রয়োজন রয়েছে সেই ওয়ার্ডে একাধিক হল হবে। হলগুলো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। তাতে এলাকাবাসী উপকৃত হবে।
জানা গিয়েছে, জঙ্গিপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে জলট্যাঙ্ক সংলগ্ন এলাকায় এই কমিউনিটি হলটি গড়ে উঠবে। এখানে দু’টি ঘর ও একটি বড় হল থাকবে। আগামী ছ’মাসের আগেই হলের কাজ সম্পূর্ণ হবে। হলটি বিবাহ অনুষ্ঠান, আচার অনুষ্ঠান থেকে মেডিক্যাল ক্যাম্প সহ নানা সামাজিক কাজে ব্যবহার করা হবে। ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার বলেন, এলাকাবাসীর সুবিধার্থে ওয়ার্ডে একটি কমিউনিটি হলের বিশেষ প্রয়োজন ছিল। কাজ শুরু হওয়ায় ভালো লাগছে।