Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর হাসপাতালের গ্যারাজে আগুন

জঙ্গিপুর হাসপাতালের গ্যারাজে আগুন
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের গেট লাগোয়া গ্যারাজে আচমকা আগুন লেগে যায়। এঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়। এদিন রোগীর আত্মীয়রা হঠাৎ বন্ধ গ্যারাজ থেকে ধোঁয়া বের হতে দেখেন। হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে পুলিস জঙ্গিপুর দমকলকেন্দ্রকে বিষয়টি জানায়। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যারাজে একটি অচল অ্যাম্বুলেন্স ও কিছু অব্যবহৃত সরঞ্জাম মজুত ছিল। সেসব পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা বলেন, গ্যারাজে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মজুত ছিল। কিন্তু সেখানে বিদ্যুৎ-সংযোগ ছিল না। জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে। ওই জায়গা রোগীদের ওয়ার্ড থেকে দূরে হওয়ায় তাঁদের কোনও সমস্যা হয়নি। হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার গেটের বাঁদিকে গ্যারেজ রয়েছে। সেখানে হাসপাতালের অচল অ্যাম্বুলেন্স, পুরনো টায়ার সহ আরও কিছু যন্ত্রপাতি মজুত ছিল।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ