সংবাদদাতা, ইসলামপুর: জঙ্গল থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ। ইসলামপুরের ১৪ নং ওয়ার্ডের কৃষক বাজারের উল্টোদিকে একটি কাটুনে দেহটি রাখা ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিসে খবর দেন। পুলিস দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। স্থানীয় কাউন্সিলার সংগীতা দাসের স্বামী বিক্রম দাস বলেন, স্থানীয়দেরই বিষয়টি প্রথমে নজরে পড়ে।



